April 16, 2026, 8:37 am

রোনালদোর হ্যাটট্রিকে প্রীতি ম্যাচে বড় জয় আল নাসরের

A.A.B AKASH

ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে প্রাক মৌসুম প্রীতি ম্যাচে রিও অ্যাভেকে উড়িয়ে দিয়েছে আল নাসর। এস্তাদিও আলগার্ভ স্টেডিয়ামে ৪-০ গোলের বড় জয় পেয়েছে সিআরসেভেনের দল।নতুন মৌসুম, তবে নিজের রূপটা এতটুকুও বদলায়নি ক্রিস্টিয়ানো রোনালদোর। এ যেন সেই পুরোনো রোনালদো। বয়সের সঙ্গে যেন ক্ষিপ্রতাও দিন দিন বেড়েই চলেছে। আর গোলের খুদা তো বাড়ছেই।

রিও অ্যাভের বিপক্ষে প্রাক মৌসুম প্রীতি ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে আল নাসর। লিড নিতেও বেশি সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়নি তাদের। ১৫ মিনিটেই লিড নেয় তারা। এরপর বিরতিতে যাওয়ার আগে ম্যাচের ৪৪ মিনিটে রোনালদো ম্যাজিকে লিড দ্বিগুণ করে সৌদি ক্লাবটি।

বিরতির পর দলকে ৩-০তে এগিয়ে দেন পর্তুগিজ মহাতারকা। ৬৩ মিনিটে বল জালে পাঠিয়ে জোড়া গোল পূর্ণ করেন সিআরসেভেন। এর ঠিক পাঁচ মিনিট পর পেনাল্টি থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূরণের সঙ্গে দলকে ৪-০ ব্যবধানের জয় এনে দেন রোনালদো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page