April 20, 2026, 3:41 am

আর্জেন্টাইন র‍্যাপারের সঙ্গে প্রেমের গুঞ্জন ইয়ামালের!

A.A.B AKASH

খ্যাতির শীর্ষে যেতে খুব বেশি সময় লাগেনি লামিন ইয়ামালের। বার্সেলোনা আর স্পেন জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে নজর কাড়ার পর মাত্র ১৮ বছরেই পাদপ্রদীপের আলোয় তিনি। তবে এবার আলোচনায় এলেন অফুটবলীয় কারণে।

গত দুই মাসেই তার তিন প্রেমিকার খবর বেরিয়েছে সংবাদমাধ্যমে! তিনজনই বয়সে ইয়ামালের চেয়ে বড়।এবার নাকি তিনি মজেছেন ২৪ বছর বয়সি আর্জেন্টাইন র‍্যাপার নিকি নিকোলের প্রেমে।

স্প্যানিশ সাংবাদিক জাভি দে হয়োস দাবি করেছেন, ২৪ জুলাই রাতে বার্সেলোনার এক নৈশক্লাবে একসঙ্গে দেখা গেছে ইয়ামাল ও নিকি নিকোলকে। রাতভর পার্টির পর ভোরে একসঙ্গে ক্লাব থেকে বের হন তারা। এর আগে প্রেমের গুঞ্জন উঠলেও তা সরাসরি উড়িয়ে দিয়েছিলেন ইয়ামাল। এবার কী বলেন, সেটিই দেখার বিষয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page