March 11, 2026, 6:41 pm

বিশ্বের সেরা ৭ ফ্র‍্যাঞ্চাইজির তালিকায় নেই বিপিএল

A.A.B AKASH

বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের তালিকা নেই বিপিএলের নাম। বিবিসির প্রকাশ করা সেরা ৭ টুর্নামেন্টের তালিকায় সবার ওপরে আইপিএল। বিবিসি ও ক্রিকভিজের জরিপে দুই নম্বরে পিএসএল। এছাড়া বিগব্যাশ, আইএল টি-২০, সিপিএল ও এসএ টি-২০ আছে সেরা সাতে। টুর্নামেন্টের মান, দর্শক আগ্রহ, ম্যাচের ফলাফলের ওপর গুরুত্ব দিয়ে এ জরিপ করেছে বিবিসি ও ক্রিকভিজ।

বিপিএলের ১২তম আসর সামনে রেখে ব্যস্ততা শুরু হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। ২০১২ সালে যাত্রা শুরু করা বিপিএল একটা সময় ক্রিকেট বিশ্বে আইপিএলের পরই ছিলো আলোচনায়। পিএসএল-সিপিএলের আগেই শুরু হয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। তবে, দীর্ঘ যাত্রায় উন্নতির পরিবর্তে এই টুর্নামেন্ট হেটেছে উল্টো পথে। ক্রমশই হারিয়েছে মান, লেগেছে ফিক্সিংয়ের কলঙ্ক। এই বিপিএলের জায়গা হয়নি বিশ্বের সেরা ৭ ফ্র্যাঞ্চাইজি লিগের তালিকাতে।

সম্প্রতি বিশ্বের সেরা ৭ বিনোদনমূলক ফ্র্যাঞ্চাইজি লিগের তালিকা প্রকাশ করেছে সংবাদমাধ্যম বিবিসি, সঙ্গে ছিলো ক্রিকভিজ। যেখানে সবার ওপরে আইপিএল, এরপরই পাকিস্তান সুপার লিগ—পিএসএল। বিগ ব্যাশও আছে এই তালিকায়। ২০২৩ সালে শুরু হওয়া আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিরও জায়গা হয়েছে সেরা সাতে। আছে ইংল্যান্ডের দ্য হান্ড্রেড, ওয়েস্ট ইন্ডিজের সিপিএল ও দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টির মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো। অথচ, আইপিএল আর বিগ ব্যাশ বাদে বাকি সবকটিরই জন্ম হয়েছে বিপিএলের বেশ পরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page