March 11, 2026, 7:38 pm

রোনালদোর সঙ্গে বাগদানের ঘোষণা জর্জিনার

A.A.B AKASH

আর্জেন্টাইন মডেল জর্জিনার সঙ্গে বেশ অনেক বছর ধরে সম্পর্ক পর্তুগালের ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর। তাদের দুইটি সন্তানও রয়েছে। তবে দীর্ঘদিন একসঙ্গে থাকলেও বিয়ের বন্ধনে আবদ্ধ হয়নি। এবার হয়তো সেই কাজই সেরে ফেলতে যাচ্ছেন তারা।

সোমবার ১১ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন জর্জিনা রদ্রিগেজ। সেখানে দেখা যায়, রোনালদোর হাতের উপর তার হাত রাখা আর জর্জিনার আঙুলে একটি আংটি। সেই পোস্টে জর্জিনা লিখেছেন, ‘হ্যা আমিও রাজি। আমার পরবর্তী জীবনের জন্য।’

জুয়েলারি বিশেষজ্ঞদের অনুমান, আংটির ওজন ১০-১৫ ক্যারেটের বেশি এবং মূল্য এক মিলিয়ন মার্কিন ডলারেরও উপরে। এর আভিজাত্য সবার নজর কেড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page