ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত দুই ব্যক্তি ভারতে পালিয়ে গেছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। রোববার সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন এস এন নজরুল ইসলাম।
তিনি বলেন, মামলাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আগামী আট থেকে দশ দিনের মধ্যেই চার্জশিট দাখিল করা হবে। তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামিরা পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে ঘটনার সঙ্গে জড়িত দুইজন ইতোমধ্যে ভারতে পালিয়ে গেছে।