রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই রোহিঙ্গা নাগরিককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের রমনা সার্কেলের পরিদর্শক মো. জাকির হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ১৪ মার্চ ২০২৬ তারিখ ভোরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. জুবায়ের (২৯) ও মো. হেদায়েতুল্লাহ (২২) নামের দুই ইয়াবা পাচারকারীকে মোট ৮২০০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
অভিযান চলাকালে প্রথমে মো. জুবায়েরকে ৪৪০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক আরেকটি অভিযানে মো. হেদায়েতুল্লাহকে ৩৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানায়, তারা এর আগেও কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করেছে। আটক দুই ব্যক্তি কক্সবাজারের টেকনাফ থানার লেদা ক্যাম্প এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
এ ঘটনায় রমনা সার্কেলের পরিদর্শক মো. জাকির হোসেন বাদী হয়ে আটক দুই আসামির বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।