April 16, 2026, 9:07 pm

চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

A.A.B AKASH

সিরাজগঞ্জের ছোনগাছা এলাকায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আটক করা হয়েছে দুজনকে।

রোববার (৩ আগস্ট) রাতে উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরি এলাকায় এ ঘটনা ঘটে। সিরাজগঞ্জ সদর থানার ওসি মোখলেসুর রহমান দুজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। তবে প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

সিরাজগঞ্জ সদর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, রোববার রাতে গরু নিয়ে নৌকা দিয়ে যমুনা নদী পার হচ্ছিলেন কয়েকজন। স্থানীয়রা বিষয়টি আঁচ করে আরেকটি নৌকা নিয়ে তাদের পথ আটকান। এরপর নৌকায় বেশ কয়েকটি গরুর পা বাঁধা অবস্থায় দেখতে পান তারা। তখন উত্তেজিত জনতা চোর সন্দেহে তাদের গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page