March 11, 2026, 7:59 pm

স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে আন্দোলনরতদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ৫

Reporter Name

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের স্বাস্থ্যখাতের সংস্কারের দাবিতে আন্দোলকারীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। হামলা ও পাল্টা হামলায় অন্তত ৫ জন আহত হয়েছেন।

গতকাল রাত ১০টার দিকে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেয়া মহিউদ্দিন রনিসহ দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়।

এতে উভয় পক্ষের পাঁচজনকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে মোস্তাফিজুর রহমান, রাফি, সিফাত ও সুহানের নাম জানা গেছে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও আহতদের সূত্রে জানা গেছে, স্বাস্থ্যখাতে সংস্কারের দাবিতে চালমান আন্দোলনের ১৪তম দিন বিকেলে নথুল্লাবাদ এলাকায় দুই গ্রুপ শিক্ষার্থীর মধ্যে সিনিয়র-জুনিয়র এবং ধুমপান করা নিয়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে জড়ানো শিক্ষার্থীদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারী নেতৃবৃন্দও রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page