March 11, 2026, 6:52 pm

খালেদা জিয়ার লিয়াজোঁ অফিসার পরিচয়ে প্রতারণা: সিআইডির অভিযানে ৫ কোটি টাকা বাজেয়াপ্ত

Reporter Name
মোতাল্লেছ হোসেন

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লিয়াজোঁ অফিসার পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন মোতাল্লেছ হোসেন নামের এক ব্যক্তি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তার ব্যাংক হিসাবে থাকা ৫ কোটি টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করেছে।

বৃহস্পতিবার রাতে সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সিআইডির ফাইন্যানশিয়াল ক্রাইম ইউনিটের আবেদনের পর মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত এই বাজেয়াপ্তের আদেশ দেন। একইসঙ্গে আসামির বিদেশ গমনে নিষেধাজ্ঞাও জারি করা হয়।

সিআইডির তদন্তে জানা যায়, মোতাল্লেছ হোসেন নিজেকে খালেদা জিয়ার লিয়াজোঁ অফিসার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীর কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেন। তদন্তে আরও প্রকাশ পায়, তার নামে থাকা ‘এমএল ট্রেডিং’ নামে একটি প্রতিষ্ঠান বাস্তবে অস্তিত্বহীন। যদিও তার নামে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স ছিল, তবে কোনো ব্যবসায়িক কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়নি।

তদন্তে দেখা গেছে, তিনি কখনও নিজেকে গার্মেন্টস মালিক, কখনও চা-বাগানের উদ্যোক্তা বা ঠিকাদারি ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়ে প্রভাবশালী মহলের সঙ্গে সম্পর্ক তৈরি করতেন। তার বিভিন্ন ব্যাংক হিসাবে প্রায় ২০ কোটি টাকার লেনদেনের প্রমাণ মিলেছে। এর মধ্যে বেগম খালেদা জিয়ার অসুস্থতার অজুহাতে দলীয় সংশ্লিষ্টদের কাছ থেকে প্রায় ১৫ কোটি টাকা সংগ্রহ করে আত্মসাৎ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page