April 30, 2026, 8:53 pm

সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও তার ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Reporter Name

সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন ও তার ছেলে জাকির হোসেন জুমনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক জাকির হোসেন গালিব, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

এর আগে, মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক নাজমুল ইসলাম, তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। শুনানির সময় দুদকের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। শুনানি শেষে আদালত দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।

আবেদনে উল্লেখ করা হয়, শাহাব উদ্দিন ও তার ছেলে জাকির হোসেন জুমনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশযাত্রা বন্ধ করা জরুরি বলে দুদক জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page