March 11, 2026, 6:57 pm

নিরাপদ বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের

Sirazul Islam

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাল সবুজ বাসে করে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা মঞ্চে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনে সংবর্ধনাস্থল মুহূর্মুহূ স্লোগানে মুখর হয়ে ওঠে। নেতাকর্মীদের উচ্ছ্বাস ও ভালোবাসায় সিক্ত হন তিনি।

গণসংবর্ধনায় দেওয়া বহুল প্রতীক্ষিত ভাষণে তারেক রহমান একটি নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, নারী-পুরুষ, ধর্ম-বর্ণ, শ্রেণি-পেশা নির্বিশেষে সব নাগরিকের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলাই তার লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি দেশের সব মানুষের সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, সবাই মিলে কাজ করলে একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব।

এর আগে মঞ্চে উপস্থিত বিএনপির জ্যেষ্ঠ নেতারা তাকে সংবর্ধনা জানান। একই সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গী দলের নেতারাও দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানান। নিচে অবস্থানরত নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন এবং তারেক রহমান সবার অভিবাদনের জবাব দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page