April 30, 2026, 8:44 am

যেসব দেশে আজ পালিত হচ্ছে ঈদ

Reporter Name

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান ও ইন্দোনেশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ বুধবার (১০ এপ্রিল) উদযাপন করা হচ্ছে উৎসব ঈদুল ফিতর। এসব দেশের মুসল্লিরা বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করেন।

এদিকে সৌদি আরব-সংযুক্ত আরব আমিরাত ছাড়াও মালয়েশিয়া, কাতার, মিশর, কুয়েত, বাহরাইন, ইয়েমেন, ইরাক, লেবানন, সিরিয়া, ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলোতেও আজ ঈদ উদ্‌যাপন করা হচ্ছে। গত বছর মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর চেয়ে একদিন পরে ঈদুল ফিতর পালন করেছিল ওমান। তবে এ বছর সৌদির সঙ্গেই ঈদ উদ্‌যাপন করবে দেশটি। আলজেরিয়া, তিউনিসিয়া, মরক্কো, লিবিয়া, সুদানসহ উত্তর আফ্রিকার মুসলিমরাও আজ ঈদের উৎসব পালন করছেন।

বিশ্বে সবার আগে এই বছরের ঈদুল ফিতরের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। বুধবার ঈদুল ফিতর উদ্‌যাপন করছে দেশটির মুসলিমরা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, তুরস্ক, ইরানও বুধবার ঈদুল ফিতর উদ্‌যাপন করবে। ইউরোপ ও আমেরিকার অন্য দেশগুলোতেও ঈদ হবে বুধবার।

ভারতের তিনটি রাজ্যে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। যদিও দেশটির রাজধানী দিল্লিসহ বেশিরভাগ অঞ্চলে চাঁদ দেখা যায়নি। এদিকে দক্ষিণ এশিয়ার মুসলিম অধ্যুষ্যিত দেশ পাকিস্তানেও মঙ্গলবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশটির বিভিন্ন অঞ্চলের পশ্চিাকাশে চাঁদের দেখা মেলে। ফলে বুধবার দেশটিতে উদ্‌যাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

পাকিস্তান ও ভারতের কিছু অঞ্চলের শাওয়াল মাসের চাঁদ দেখা গেলেও বাংলাদেশে এটি দেখা যায়নি। ফলে বাংলাদেশের মুসল্লিরা এবার ৩০টি রোজা পালন করবেন। আর বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হবে বৃহস্পতিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page