April 16, 2026, 9:05 pm

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ২

A.A.B AKASH

বগুড়া শিবগঞ্জে গণধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। শুক্রবার দুপুরে গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, শিবগঞ্জ উপজেলার মুরাদপুর দক্ষিণ পাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে আবু সুফিয়ান জাকির(৪০) ও একই উপজেলার পাঁর আচলাই মধ্যপাড়া গ্রামের শাহজাহান ইসলামের ছেলে মিল্লাত হোসেন (৩৫)।

গণধর্ষণের ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন।মামলার অপর আসামিরা হলেন, শিবগঞ্জ উপজেলার মুরাদপুর উত্তর পাড়া গ্রামের ফারুক হোসেন(৪০) ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আজাহার(৫০)।

মামলা সূত্রে জানা যায়, আসামিরা ওই গৃহবধূ ও তার স্বামীকে গোবিন্দগঞ্জের কুমারগাড়ী থেকে জোরপূর্বক অটোরিকশায় তুলে নিয়ে মোকামতলা বন্দরের প্রতিবন্ধী অফিসে নিয়ে যান। পরে তার স্বামীকে বেঁধে রেখে ওই গৃহবধূকে আসামিরা পালাক্রমে ধর্ষণ করে আসামিরা।

শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান জানান, এ ঘটনায় চারজনের নামের মামলা নেয়া হয়েছে, দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page