March 11, 2026, 7:02 pm

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে নির্বাচনের সময় ঘনিয়ে এলে: সিইসি

A.A.B AKASH

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দেশের এই অবস্থায় আগামী নির্বাচনে আইনশৃঙ্খলা একটা বড় চ‍্যালেঞ্জ; নির্বাচনের সময় ঘনিয়ে আসলে এই অবস্থার উন্নতি হবে। সকালে রংপুরে তিনি এ কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, যখন একটা দেশে রাষ্ট্র সরকার দল এক হয়ে যায়; তখন সবকিছু একসঙ্গে ধসে পরে। নির্বাচন সিস্টেমের উপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে; মানুষকে কেন্দ্র নিয়ে আসা একটা বড় চ‍্যালেঞ্জ।

তিনি বলেন, এআইয়ের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় মানুষকে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে; এটা মোকাবেলা করার চেষ্টা করা হচ্ছে,‘গত নির্বাচনে যেসব প্রিজাডিং অফিসার সমস্যা তৈরি করেছে; তাদের বিরুদ্ধে ব‍্যবস্থা নিবে নির্বাচন কমিশন।’ নিরপেক্ষতা নিয়ে সিইসি নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশন আগামী নির্বাচনে কারো পক্ষে ও বিপক্ষে কাজ করবে না; ১৮ কোটি মানুষের হয়ে কাজ করবে। ভোট দেয়া যেমন নাগরিক দ্বায়ীত্ব; তেমন ঈমানী দ্বায়ীত্বও বটে। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্বচ্ছ ও সুন্দর ভাবে পরিচালনার জন‍্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page