April 16, 2026, 5:57 pm

জুলাই ঘোষণাপত্র নিয়ে কী বলছে বিএনপি?

A.A.B AKASH

জুলাই ঘোষণাপত্র নিয়ে সরগরম রাজনীতির মাঠ। আইনগত বৈধতা আগামী সংসদের হাতে রাখায় ক্ষোভ জানিয়েছে বিভিন্ন দল। তবে, ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে বিএনপি। বিতর্ক এড়াতে সব রাজনৈতিক দলের সঙ্গে আরও আলোচনা করলে ভালো হতো বলে মনে করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। অন্যদিকে, এ সরকারের অধীনেই নতুন সংবিধান প্রণয়ন এবং তাতে ঘোষণাপত্র সন্নিবেশিত করার মতো দাবিকে অগণতান্ত্রিক বলছেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দাবি ওঠে অভ্যুত্থানকারীদের স্বীকৃতি দিয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রণয়নের। অবশেষে অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির সামনে ঘোষণাপত্র উপস্থাপন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

যাতে জুলাই যোদ্ধাদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হয়। উল্লেখ করা হয় বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনকেও। তবে, পিলখানা ও শাপলা হত্যাকাণ্ডের উল্লেখ না থাকা এবং আগামী সংসদের হাতে আইনগত বৈধতা ন্যস্ত করার বিরোধিতা করেছে বিভিন্ন রাজনৈতিক দল।

ঘোষণাপত্রের ২৫ ও ২৭ নম্বর পয়েন্টে, নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এ ঘোষণাপত্রকে উল্লেখ করার কথা বলা হয়েছে। যার প্রতিক্রিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলছে, প্রক্লেমেশনের পরিবর্তে ডকুমেন্টসে পরিণত হয়েছে এটি। বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিভিন্ন দল।

তবে বিএনপি স্বাগত জানিয়েছে ঘোষণাপত্রকে। সংবিধানের চতুর্থ তফসিলে স্বীকৃতি দেয়ার ব্যাপারে একমত দলটি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মনে করেন, ঘোষণাপত্র নিয়ে সব দলের সঙ্গে আরও আলোচনা করলে ভালো হতো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page