বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আগামী নির্বাচনকে বিলম্বিত করার জন্য একটি রাজনৈতিক দল বিভিন্ন কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। সুবিধাবাদী রাজনৈতিক দলগুলো নির্বাচন চায় না। তারা চায় পিআর পদ্ধতি, যা বাংলাদেশের মানুষ বোঝেনা। আমরা চাই বর্তমান পদ্ধতিতে নির্বাচন হোক, জনগণ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করুক।
দুপুরে খুলনায় ৭১ এর মহান মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ জিয়া শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগ যা করেছে আমরা যদি তাই করি তাহলে ওরা পনেরো বছর টিকেছে, বিএনপি পনেরো দিনও টিকবে না। তাই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জিয়াউর রহমানের আদর্শে আমাদের কাজ করতে হবে।
এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকার এক বছরে দেশের জন্য কোনো কাজ করতে পারেনি বলে জানান তিনি।