
রোববার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটির মিডিয়া সেলের মাধ্যমে এ তথ্য জানা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের জন্য চেয়ারপারসনের দ্বিতীয় তলায় একটি রুম প্রস্তুত করা হয়েছে, যেখানে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন।
আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনের পাশাপাশি বগুড়া-৬ আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। এই লক্ষ্যে আজ সেগুনাবাগিচা বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে ঢাকা-১৭ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।