April 16, 2026, 5:59 pm

‘মাহরীন চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে না পারা আমাদের ব্যর্থতা’ — হাসনাত আবদুল্লাহ

Reporter Name

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহরীন চৌধুরী ২০ জন শিক্ষার্থীকে উদ্ধার করে নিজের জীবন উৎসর্গ করেছেন। অথচ আমরা তাকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে পারিনি। এটি নিঃসন্দেহে আমাদের একটি বড় ব্যর্থতা।”

বুধবার (২৩ জুলাই) চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় ‘দেশ গড়তে জুলাই পথযাত্রা’ কর্মসূচিতে অংশ নিয়ে এসব মন্তব্য করেন তিনি।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, “এই সরকারের প্রতি আমাদের অনেক প্রত্যাশা ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রত্যাশা দিন দিন ক্ষয়ে যাচ্ছে।”

স্বাস্থ্য উপদেষ্টার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমাদের দেশে একজন স্বাস্থ্য উপদেষ্টা রয়েছেন—চেনেন তাকে? তিনি ড. মুহাম্মদ ইউনূসের আত্মীয় হওয়ায় ‘ভাই-ব্রাদার কোটায়’ এসেছেন। স্বাস্থ্যখাতে স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ এই ব্যক্তি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page