April 16, 2026, 5:37 am

মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযান, আটক ১৪

A.A.B AKASH

সোমবার ১১ আগস্ট রাতে শেরেবাংলা নগর আর্মি ক্যাম্পে ব্রিফিংয়ে লে. কর্নেল নাজিম আহমেদ জানান মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। এ সময় ১৪ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

তিনি বলেন, দুপুরে দুই গ্রুপের সংঘর্ষের পর রাতে সেনা, র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়। তাদের মধ্যে থেকে প্রাথমিক তদন্তের পর ১৪ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

অনেককেই আটক করা হয়েছিল জানিয়ে তিনি বলেন, প্রাথমিক তদন্ত শেষে ১৪ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। বাকিদের নির্দোষ হিসেবে ছেড়ে দেয়া হয়েছে।

এর আগে দুপুরে সংঘর্ষে একজন মারা যাওয়ার পর যৌথ বাহিনী এই অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও হেলমেট উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page