May 2, 2026, 12:44 am

ঢাবি হলে বামদের কমিটি নিয়ে বিরোধিতা হয়নি: ফরহাদ

A.A.B AKASH

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বামপন্থি ছাত্র সংগঠনগুলোর হলভিত্তিক কমিটি নিয়ে আগে কোনো আপত্তি ওঠেনি, অথচ বর্তমানে অন্য দলের কমিটি নিয়ে বিরোধিতা করা হচ্ছে–এমন প্রশ্ন তুলেছেন ইসলামী ছাত্রশিবিরের ঢাবি শাখার সেক্রেটারি এস এম ফরহাদ।

তিনি দাবি করেন, শিবির হল এলাকায় কোনো রাজনৈতিক কর্মসূচি চালায় না। ‘হলে আমাদের কোনো দলীয় কর্মসূচি নেই। আমরা শিক্ষার্থীদের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করি,’ বলেন তিনি।

ফরহাদ আরও বলেন, ‘কেউ বাইরে থেকে উদ্দেশ্যপ্রণোদিত বা মনগড়া প্রস্তাবনা দিয়ে শিবিরকে দিক নির্ধারণ করতে পারে না। শিবির চলে নিজস্ব দলীয় নীতির ভিত্তিতে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page