April 20, 2026, 10:32 am

সাংবাদিক তুহিন হত্যায় সরাসরি ৮ জন সম্পৃক্ত: জিএমপি কমিশনার

A.A.B AKASH

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে সাংবাদিক তুহিন হত্যা মামলায় সরাসরি ৮ জনের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. মো. নাজমুল করিম খান। এর মধ্যে ৭ জনকে এরইমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

কমিশনার নাজমুল করিম বলেন, ‘হানিট্র্যাপ চক্রের সদস্যদের অপকর্মের ভিডিও করার কারণেই তুহিনকে হত্যা করা হয়েছে। অতি দ্রুত সময়ের মধ্যেই তাদের বিচার নিশ্চিত করা হবে।’

কমিশনার জানান, সিসিটিভি ভিডিও ফুটেজ দেখে শনাক্ত ৮ জনের মধ্যে গ্রেফতারকৃতরা হলেন—

* প্রধান আসামি কেটু মিজান, যার নামে ১৫টি মামলা রয়েছে।
* কেটু মিজানের স্ত্রী পারুল আক্তার ওরফে গোলাপি, যিনি হানিট্র্যাপ কার্যক্রমে জড়িত।
* আল আমিন, যার নামে ২টি মামলা।
* স্বাধীন, যার নামে ২টি মামলা।
* শাহজালাল, যার বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে।
* ফয়সাল হাসান
* সাব্বির, যার বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page