April 18, 2026, 10:02 am

বাংলাদেশ জিম্বাবুয়েকে পাত্তাই দিল না ফাইনালের আগে

A.A.B AKASH

জিম্বাবুয়ের মুখোমুখি হয়ে আগের দুই ম্যাচের মধ্যে প্রথমটিতে বাংলাদেশ জিতেছিল ৯১ রানে, দ্বিতীয়বার জয় ৮ উইকেটে। আজ জিতল ১৬০ রানের বড় ব্যবধানে। হারারেতে ১৮৫ রানের লক্ষ্য দিয়ে স্বাগতিকদের ১২৪ রানে অলআউট করে দিয়েছে তারা।

রান তাড়ায় বাংলাদেশের বোলারদের সামনে কোনো জবাব ছিল না জিম্বাবুয়ের অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটারদের। ৬৪ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। ষষ্ঠ উইকেটটি যায় দলীয় ১১৮ রানের সময়। ওই সময় সর্বোচ্চ ৪৭ রান করে রিজান হোসেনকে উইকেট দিয়ে আউট হন বেনি জুজে। এরপর ৬ রান তুলতেই তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ।

শেষদিকে একমাত্র মাইকেল ব্লিগনটই একটু লড়াই করেন। ৩৪ বলে তিনি করেন ৩০ রান। বাংলাদেশের হয়ে আজিজুল হাকিম তামিম ও রিজান হোসেন ৩টি করে উইকেট নেন। শাহরিয়ার আল-আমিন নেন ২ উইকেট।

৬ উইকেটে বাংলাদেশ ২৮৪ রানের সংগ্রহ পেয়েছিল রিফাত বেগের কল্যাণে। এই ওপেনার ৭৮ বলে ১০ চার ও এক ছয়ে ৭৭ রান করেন। বাকিদের মধ্যে ফরিদ হাসান ৩৮, মো. আবদুল্লাহ ৩৭, আজিজুল ৩৪, ফারজান হোসেন ৩৪ ও রিজান হোসেন ৩০ রান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page